হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রেললাইনের ওপর ট্রাক বিকল, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

আজ সকালে সোনাখালি রেলক্রসিংয়ে রেললাইনের ওপর ট্রাকটি বিকল হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলক্রসিংয়ের সামনে সৃষ্ট বড় গর্তে ট্রাকটি আটকে যায়।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান।

স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, সকালে একটি ট্রাক সোনাখালি রেলক্রসিং অতিক্রম করার সময় সামনের গর্তে আটকে যায়। চালক স্থানীয়দের সহায়তায় ট্রাকটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। রেলক্রসিংয়ের সামনের রাস্তায় একাধিক গর্ত থাকায় ট্রাকটি রেললাইনের ওপরেই বিকল অবস্থায় আটকে পড়ে। এরপর থেকেই উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

হাইটেক রেলস্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, “রেল চলাচল বন্ধ থাকায় আশপাশের কয়েকটি স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। ট্রাক সরানোর কাজ চলছে।”

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

লেভেল ক্রসিংয়ে ভুগছে নগরবাসী

কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, ৭ কারারক্ষী বরখাস্ত

শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু

গুনতে গিয়ে কর্তৃপক্ষ জানল, কারাগার থেকে পালিয়েছেন নারী কয়েদি

শ্রীপুরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা-পুলিশ, শাস্তির দাবিতে ফুঁসছে স্থানীয়রা

এক রাতে কবরস্থানের ৮ মানবকঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানা শ্রমিককে গণপিটুনি