হোম > সারা দেশ > গাজীপুর

মাদক সেবন ও কারবারে জড়িত দুজনকে কারাদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

কালীগঞ্জে তিন মাসের সাজাপ্রাপ্ত জাকিরকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবন, মাদক কারবার এবং নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) উপজেলার দেওপাড়া ও কাপাইশ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

আদালত সূত্রে জানা গেছে, প্রথম মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দেওপাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার খোকন দত্তের ছেলে সৈকত দত্ত (২০)। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। নেশার টাকার জন্য তিনি নিজের মা-বাবাকেও শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এই ঘটনায় তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে একই আইনে করা আরেক মামলায় উপজেলার শিবপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে জাকিরকে (৩৮) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে একটি ইয়াবাসহ আটক করা হয়। মাদক কারবার ও সেবনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আদালত তাঁকে এই দণ্ড দেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের কালীগঞ্জ থানা-পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা

শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

মাদক সেবনের অভিযোগে কাশিমপুর কারাগারের সেই কারারক্ষী বরখাস্ত, বিভাগীয় মামলা

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার হাসপাতালে মারা গেছেন, শোকে ছোট বোনেরও মৃত্যু

খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

গাজীপুরে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

কাশিমপুর কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে মাদক পাচার ও সেবনের অভিযোগ, ৯টি বিভাগীয় মামলা

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল ক্ষতবিক্ষত মরদেহ