হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে পৌঁছেছেন রোজিনার স্বজনরা

প্রতিনিধি

গাজীপুর: অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। জামিন মঞ্জুরের পর কারাফটকে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও স্বজনরা। আজ রোববার সকাল থেকে কারাফটকে অপেক্ষার পর বেলা সোয়া ৩টার দিকে দুটি মাইক্রোবাসে করে রোজিনার স্বজনরা কারা অভ্যন্তরে প্রবেশ করেন।

রোজিনা ইসলামের বোন লিনা আক্তার জানান, পরিবারের আরও সদস্য কারাগার ফটকে আসার জন্য পথে আছেন। তারাও অল্পক্ষণের মধ্যে কারা পৌঁছাবেন।

প্রসঙ্গত, গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী।

১৮ মে সিএমএম আদালতে তোলা হয় রোজিনাকে। মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠান।

২০ মে সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিন বিষয়ে শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ নথি দেখে জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার দিন ধার্য করেন। আজ ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চ্যুয়াল আদালতে পাঁচ হাজার টাকা জামানতে এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান রোজিনা ইসলাম।

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক

কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ, তিনটি কারখানায় ভাঙচুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট