হোম > সারা দেশ > গাজীপুর

সাংবাদিক ও তাঁর পরিবারকে মামলা দিয়ে হয়রানি করায় নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিনিয়র সাংবাদিক কামরুন্নাহার শোভা ও তাঁর পরিবারের সদস্যদের মামলা দিয়ে হয়রানি এবং গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার গাজীপুর সাংবাদিক ফোরাম। ফোরামের সভাপতি জি এম ফয়সাল আলম ও সাধারণ সম্পাদক রাশেদুল হক সোমবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

ফোরামের দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদের পাঠানো বিবৃতিতে বলা হয়, ভূমি দস্যু চক্র কামরুন্নাহার শোভার পৈতৃক জমি দখলের অপচেষ্টায় তাঁর পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৬টি মামলা দায়ের করেছে। ১২টি ঢেউটিন, ২০০ মুরগি লুট, ২৫ থেকে ৩০টি গাছ কেটে নেওয়াসহ ভাঙচুর, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি আবারও মামলা করেছে। যাতে আসামি করা হয়েছে কামরুন্নাহার ও তাঁর পরিবারের নয় সদস্যকে। ওই মামলায় গত শুক্রবার গাজীপুর থেকে তার ৮০ বছর বয়সী বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কফিল উদ্দিন আহমেদ ও চাচাতো ভাই জহিরুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরাও আছেন গ্রেপ্তার এবং হয়রানির আতঙ্কে।

নেতৃবৃন্দ, কামরুন্নাহার শোভা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, হয়রানি বন্ধ, গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া তদন্ত করে ভূমি দস্যু চক্রসহ জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান তারা। 

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বাগবাড়ী এলাকায় সাংবাদিক কামরুন্নাহার শোভার পরিবারের পৈতৃক সূত্রে কয়েক একর জমি রয়েছে। ওই জমি ইমতিয়াজ করিম ও তাঁর সহযোগীরা দখল করার চেষ্টা করে আসছেন। যার জন্য দেওয়া হচ্ছে একের পর এক মামলা।

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল

কালীগঞ্জে সড়কে এসআই ও বিএনপি নেতা নিহত: সেই পিকআপ জব্দ, হেলপার গ্রেপ্তার

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ভোট শুরুর আধা ঘণ্টা আগে স্থগিত

গাজীপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কালীগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা