হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ভুরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (৩০) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুর মহানগরীর ভুরুলিয়া তিতাস গ্যাস অফিসের উত্তর পাশের রেললাইনের ওপর ট্রেনের কাটা পড়ে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রেললাইন পার করার সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নাগরিকত্বের জন্য জন্মনিবন্ধন সনদ দিলেন দেবিদ্বার ইউপি চেয়ারম্যান ও সচিব

দল বেঁধে হোটেলে ডাকাতির চেষ্টা, একজনকে ফেলে অন্যদের চম্পট

গারদ থেকে পালানো ৩২ মামলার আসামি সম্রাট র‍্যাবের হাতে গ্রেপ্তার

গাজীপুরে আদালত থেকে পালালেন ৩২ মামলার আসামি ডাকাত সম্রাট

কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কারখানার কাছে স্কুলমাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান, প্রাণ গেল দুই যুবকের

নানা আয়োজন আর শ্রদ্ধা-ভালোবাসায় ভক্তদের হুমায়ূন স্মরণ

লেভেল ক্রসিংয়ে ভুগছে নগরবাসী