হোম > সারা দেশ > গাজীপুর

নির্ধারিত কার্ডে শিল্পপ্রতিষ্ঠানে তেল সরবরাহ করা হবে: আরিফুল হক চৌধুরী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ দুপুরে আরিফুল হক চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

অগ্রাধিকার ভিত্তিতে শিল্পপ্রতিষ্ঠানে নির্ধারিত কার্ডের মাধ্যমে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এতে অন্যান্য যানবাহনের চালকদের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। জ্বালানি তেলের কোথাও কোনো ঘাটতি নেই এবং দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর জেলা এবং ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস-সংক্রান্ত বিষয় সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সভায় আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এবং গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা

শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

মাদক সেবনের অভিযোগে কাশিমপুর কারাগারের সেই কারারক্ষী বরখাস্ত, বিভাগীয় মামলা

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার হাসপাতালে মারা গেছেন, শোকে ছোট বোনেরও মৃত্যু

খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

গাজীপুরে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

কাশিমপুর কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে মাদক পাচার ও সেবনের অভিযোগ, ৯টি বিভাগীয় মামলা

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল ক্ষতবিক্ষত মরদেহ