হোম > সারা দেশ > গাজীপুর

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়ে এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। ‎

আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাসড়কে মাগরিবের নামাজ আদায় শেষে পুলিশের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক ছেড়ে চলে যান। ‎ছাত্র-জনতার ব্যানারে পালিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়।

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার