হোম > সারা দেশ > গাজীপুর

রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি পাবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

রাজাকারের তালিকা তৈরির আইন পাসের প্রক্রিয়া চলছে। এটি হলে রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি অযোগ্য বিবেচিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

আজ শুক্রবার গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় মার্কাস রোডে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। কোভিডের কারণে পার্লামেন্ট অধিবেশন দীর্ঘস্থায়ী না হওয়ায় সেই আইনটি পাস হয়নি। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে। তাঁদের সন্তানেরা আর সরকারি চাকরি পাবেন না।’

তবে নাগরিকত্ব বাতিল না হওয়ায় রাজাকারের সন্তানেরা অন্যান্য নাগরিক সুবিধা পাবে উল্লেখ করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘তাঁরা ব্যবসা-বাণিজ্য বা অন্য কিছু করবে। যেহেতু তাদের নাগরিকত্ব বাদ দেওয়া হচ্ছে না। তারা শুধু এই একটা সুযোগ পাবে না। তবে, নাগরিক হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।’ 

বীর মুক্তিযোদ্ধা কাজী আজিম উদ্দিনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। 

গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যা বিশিষ্ট ছয়তলা হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানা শ্রমিককে গণপিটুনি

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বাধা, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ছত্রভঙ্গের পর গ্রেপ্তার ২০

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও এক বসতবাড়ি

শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী

শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় দম্পতি নিহত, বেঁচে আছে এক বছরের শিশু

দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রথম শ্রেণির পৌরসভা হলেও জলাবদ্ধতায় নাকাল কালিয়াকৈরের বাসিন্দারা

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করার পরিকল্পনা, বাড়বে ধারণক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী