হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

গাজীপুরের পুবাইলে পুরোনো টায়ার থেকে তেল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়। ‎

‎শনিবার বেলা আড়াইটার দিকে পুবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রিন অয়েল’ নামের কারখানায় এই ঘটনা ঘটে।‎

‎খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।‎

‎স্থানীয় লোকজন জানায়, কারখানাটিতে পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হতো। শনিবার দুপুরে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কারখানার ভেতর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই ঘটনায় কারখানার ভেতরে থাকা মালপত্র পুড়ে গেছে।‎

‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে রাতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

শ্রীপুর বাসস্ট্যান্ডে নারীর ওপর হামলা, মসজিদে আশ্রয় নিয়ে রক্ষা হয়নি

শ্রীপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবককে পুলিশে দিল জনতা

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

পানিবন্দী পাঁচ হাজার পরিবার, চরম দুর্ভোগ

অনলাইনে পাখি বিক্রির অভিযোগে ২ জন গ্রেপ্তার, ১৬ ময়না-টিয়া অবমুক্ত

চাঁদা না দেওয়ায় নবনির্মিত মার্কেট ভাঙচুরের অভিযোগ