হোম > সারা দেশ > গাজীপুর

ইভিএমে ভোটেও ফল ঘোষণায় দেরি, কারণ জানাল রিটার্নিং কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 

বিকেল চারটার দিকে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটদান শেষ হলেও সর্বশেষ রাজ ১১টা ৪৭ মিনিটেও ফলাফল জানা যায়নি। ইভিএমে ভোট দানের পরেও ফলাফলে এত দেরি কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন প্রার্থীরা। 

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩০০টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে নৌকা প্রার্থী আজমত উল্লাহ পেয়েছেন  ১ লাখ ৪০ হাজার ৬৭৫ ভোট ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা মাজেদা খাতুন টেবিল ঘড়ি পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৫ ভোট। 

তবে প্রশ্ন উঠেছে, স্বয়ংক্রিয় মেশিনের যেখানে ফলাফল তাড়াতাড়ি আসার কথা সেখানে কেন মধ্যরাতেও ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বিকেল চারটার পরে ভোটদান শেষ হলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয় ফলাফল ঘোষণা। রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ১০০টি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। তবে হঠাৎ করে পরবর্তী এক ঘণ্টায় প্রায় ১৮০টি কেন্দ্রের ফলাফল জানায় নির্বাচন কমিশন। 

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের রিটার্নিং কার্যালয় জানিয়েছে, ভোট শেষে প্রিসাইডিং কর্মকর্তা নির্বাচনের সরঞ্জামাদি আবার জমা দিয়ে এখানে আসেন। এই প্রক্রিয়া একটু দেরি হয়। তাই সব কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল পেতে একটু দেরি হচ্ছে।

বিআরটি প্রকল্প বাতিল: আরেকবার ভোগান্তির শঙ্কা

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, মাদ্রাসায় হামলায় পাল্টা মামলা

গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

ভাড়া বাসায় মিলল ১২০ ইয়াবা, পুলিশ কনস্টেবলসহ আটক ৩

গাজীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুরে হ্যাচারির বর্জ্যবাহী লরির চাপায় বিএনপি নেতা নিহত

গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট

বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: মধ্যরাতে সংবাদ সম্মেলনে রুমি