হোম > সারা দেশ > গাজীপুর

কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের পর ককটেল বিস্ফোরণ

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকায় গতকাল শনিবার রাতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও পাঁচটি ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত হয়েছেন আমিনুর রহমান নামের ওই ব্যবসায়ী।

আহত আমিনুল ইসলাম (৩৫) মহানগরীর কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাজী মার্কেটে বিকাশ এজেন্টের ব্যবসা করছেন।

আমিনুল ইসলাম বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এ সময় একটি সাদা প্রাইভেট কার থেকে দুজন লোক বের হয়ে আমার পথ রোধ করে। আমি ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে আমি পড়ে গেলে আমার সঙ্গে থাকা ব্যাগে রক্ষিত আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি টাচ মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।’

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে রোববার দুপুর ১২টা পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা হবে।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

গাজীপুরে শিশু ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা

গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক

নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষের