হোম > সারা দেশ > গাজীপুর

সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। শাবকটি মাদি নাকি পুরুষ, তা নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। ছোট্ট শাবকের নিরাপত্তার কথা বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ শাবক জন্মের বিষয়টি এত দিন গণমাধ্যমে জানায়নি। জন্ম নেওয়া নীলগাই শাবকটি পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে বলে নিশ্চিত করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। তারা নজরদারি করছে জন্ম নেওয়া শাবক ও মায়ের।

গতকাল মঙ্গলবার রাতে নীলগাই শাবক জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। কিছুদিন আগে শাবকটির জন্ম হলেও তার নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত ১০ অক্টোবর দুপুরের দিকে নীলগাইয়ের জন্ম নেওয়া শাবককে দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। নীলগাই শাবকসহ পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে খাবার খেতে আসে। জন্ম নেওয়া শাবক ও মায়ের বিশেষ নজরদারি করছে। পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি ও লাফালাফি করে সময় পার করতে দেখা যায়।

নেওয়া নীলগাই শাবকটি পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, জন্ম নেওয়া শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে। শাবকের নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়াল ১০।

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক

কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ, তিনটি কারখানায় ভাঙচুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক