হোম > সারা দেশ > গাজীপুর

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গ্রেপ্তার যুবক ও উদ্ধার করা অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ‎রোববার ভোর ৪টার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।‎

‎পুলিশ জানায়, আজ ভোরে মরকুন পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শাহ আলম রিপনের ভাড়াটে সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

‎থানায় জিজ্ঞাসাবাদ করার পর মামলা করে দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।‎

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার