হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে নারী নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

খাদে পড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিটকে খাদে পড়ে রুমা আক্তার (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমা আক্তার নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা পাঁচঘাট গ্রামের মো. গোলাম হোসেনের স্ত্রী। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।

আহত অটোরিকশাচালক আবুল হোসেন বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর থেকে পাকুন্দিয়ায় যাচ্ছিলাম। বড়হর এলাকায় এসে অটোরিকশাটির গতি কমানোর চেষ্টা করি। কিন্তু ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই নারী ঘটনাস্থলে মারা যান। স্থানীয় বাসিন্দারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ