হোম > সারা দেশ > গাজীপুর

সাবেক প্রতিমন্ত্রী রিমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিসহ ৩২ জনের নামে মামলা হয়েছে। গতকাল বুধবার সাজীদুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

এজাহারে গত ৪ আগস্ট উপজেলার ঘাগটিয়া চালার বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সন্ত্রাসী হামলায় বাদীর দুই ছেলে মারাত্মকভাবে আহত হওয়ার অভিযোগ আনা হয়েছে। সেই ঘটনার বিচারের দাবিতে মামলা দায়েরের কথা উল্লেখ করা হয়। 

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার ধরন দেখে মনে হচ্ছে, রাজনৈতিক মামলা। এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি; তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি