হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে কমিউনিটি ক্লিনিকে তালা ভেঙে চুরি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে কমিউনিটি ক্লিনিক। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে একটি কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার গভীর রাত থেকে ভোররাতের কোনো একসময় উপজেলার মাওনা দক্ষিণপাড়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচপি) শরিফা আক্তার স্মৃতি জানান, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে অফিস শেষে তিনি বাসায় চলে যান। যাওয়ার সময় ক্লিনিকের দুটি কক্ষ ও মূল ফটকে তালা লাগিয়ে দেন। পরদিন রোববার ভোর ৫টা ২০ মিনিটে স্থানীয় লোকজন ও মসজিদের ইমাম ফোন করে জানান ক্লিনিকের ফটক খোলা দেখা যাচ্ছে। খবর পেয়ে তিনি ক্লিনিকে এসে দেখেন, মূল ফটকসহ তিনটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।

শরিফা আক্তার জানান, ক্লিনিকের ভেতরে সোলার ব্যাটারি, ইন্টারনেট রাউটার, জ্বর মাপার যন্ত্রসহ কিছু ছোটখাটো চিকিৎসা যন্ত্রপাতি, একটি ড্রয়ার এবং ড্রয়ারে রাখা ৩০০ টাকা চুরি হয়েছে। ক্লিনিকের অন্যান্য জিনিস এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। আমরা চোরের জ্বালায় অতিষ্ঠ। থানায় এ বিষয়ে অভিযোগ দেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, উপজেলার কোনো কমিউনিটি ক্লিনিকে নিরাপত্তার জন্য পাহারাদারের ব্যবস্থা নেই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি জানার পর তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে সংঘর্ষ, ১০ শিক্ষার্থী আহত, পরিস্থিতি থমথমে

গাজীপুরে এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়েছেন ফোরকান, দাবি পুলিশের

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

২০ কিমি মহাসড়কে পাঁচ অবৈধ বাজার, তবু ইজারা

প্রতিমন্ত্রী করেছিলেন বরখাস্ত, সিটি করপোরেশন দিল যোগদানের আদেশ

মারধরে বিএনপি নেতার মৃত্যু: ইউপি সদস্যসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুরে ধাপে ধাপে ছুটি হবে শিল্পকারখানা, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ২২ জেলার যাত্রীদের