হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অপহরণের পর শিশু বিক্রি, গ্রেপ্তার দুই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইল থেকে এক শিশুকে অপহরণ করে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) চৌধুরী মো. তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলার নোয়াগাও গ্রামের জিনা বেগম ওরফে লতা (২৮) এবং শিশুর ক্রেতা গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলীর কেরানীটেক এলাকার আঁখি বেগম (৪০)।

অপহৃত শিশু মাহাদী হোসাইন (৬ মাস) ইদ্রিস মন্ডল ও রোকেয়া দম্পতির ছেলে। তাঁদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পোড়াবাড়ি গ্রামে। তাঁরা শিশু সন্তানকে নিয়ে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন করমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

জিএমপি সহকারী কমিশনার জানান, হকারি করে পণ্য বিক্রির সুবাদে ইদ্রিস মন্ডলের সঙ্গে জিনার পরিচয় হয়। জিনা তাঁদের বাসায় যেতেন। গত ৮ নভেম্বর বিকেলে কৌশলে জিনা শিশুটিকে অপহরণ করে নিয়ে যান। পরে গতকাল বৃহস্পতিবার জিনাকে আসামি করে পুবাইল থানায় মামলা করেন ইদ্রিস মন্ডল। ঘটনার দিন পুলিশ অভিযান চালিয়ে টঙ্গীর আমতলী (কেরানীরটেক) বস্তিতে আঁখি বেগমের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আঁখি পুলিশকে জানান, তার চার মেয়ে রয়েছে। ছেলে না থাকায় তিনি ১৩ হাজার টাকা দিয়ে ওই শিশুকে কিনে নেন।

কাশিমপুর ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার

মানববর্জ্য ও রাসায়নিক দূষিত পানিতে ধোয়া শাকসবজি যাচ্ছে হাটে বাজারে

কারাগারে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইয়াবাসহ স্বামী গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

কালিয়াকৈরে অস্ত্রসহ ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সাড়ে ৪ বছরেও হয়নি সড়কের কাজ, দুর্ভোগ

কিশোরগঞ্জের ইটনায় সিমেন্টবোঝাই বাল্কহেডে ডাকাতি

শব্দদূষণ রোধে পদক্ষেপ: গাজীপুরে সরকারি যানে অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ