হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে বিদ্যুৎ অফিস ঘেরাও

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। এ সময় তাঁরা কাপাসিয়া জোনাল অফিস প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা লিখিত আকারে বিভিন্ন অনিয়ম-ব্যবস্থাপনা তুলে ধরেন। এসবের মধ্যে অন্যতম হলো ঘনঘন লোডশেডিং, ভূতুড়ে বিল, গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানির কথাও উল্লেখ করেছেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাপাসিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রুহুল আমিন জানান, ‘ছাত্ররা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেছেন। অভিযোগগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তিনি আন্দোলনরত ছাত্রদের অভিযোগ শোনেন।

ইউএনও এ কে এম লুৎফর রহমান বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের লিখিত আকারে অভিযোগ করার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া লোডশেডিং-সংক্রান্ত কিছু অভিযোগ উঠেছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি