হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে শালবন থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আটক ২ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি শালবন থেকে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে কালিয়াকৈর থানার পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে মোহাম্মদ মুসা ওরফে রাফি (৪) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার উত্তর কালামপুর এলাকার শামীম হোসেনের ছেলে। মুসাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন মাহির উদ্দিন (৩৮) ও জালাল উদ্দিন (৪০)।

পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে মোহাম্মদ মুসা বাড়ির পাশে খেলছিল। বেলা ১১টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে বিষয়টি কালিয়াকৈর থানার পুলিশকে জানান। সন্ধ্যার দিকে একই এলাকায় ভাড়া থাকা মাহির উদ্দিন নামের এক যুবককে সন্দেহ হলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মাহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কালামপুর এলাকার শালবন থেকে রাতে মুসার লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, শিশুটিকে কেন বা কী কারণে হত্যা করা হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকা দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক

কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ, তিনটি কারখানায় ভাঙচুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক