হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় ফাতেমা হক (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-গাজীপুর শাখা সড়কের বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ফাতেমা হক টঙ্গীর দত্তপাড়া টেকপাড়া এলাকার সামসুল হকের মেয়ে। সে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ জানায়, আজ সকালে ফাতেমা তার ফুপু শাহনাজ বেগমের সঙ্গে অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা কহিনুর কেমিক্যাল লিমিটেড নামক কারখানার স্টাফ বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় ফাতেমা। পরে বাসের চাকায় তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে জব্দ করে পুলিশে খবর দেয়। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

অন্যদিকে, এ ঘটনার পর ওই স্কুলের কয়েক শ শিক্ষার্থী সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক ছেড়ে স্কুলে ফিরে যায়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু

গুনতে গিয়ে কর্তৃপক্ষ জানল, কারাগার থেকে পালিয়েছেন নারী কয়েদি

শ্রীপুরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা-পুলিশ, শাস্তির দাবিতে ফুঁসছে স্থানীয়রা

এক রাতে কবরস্থানের ৮ মানবকঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানা শ্রমিককে গণপিটুনি

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বাধা, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ছত্রভঙ্গের পর গ্রেপ্তার ২০

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক