হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকেরা জানান, আজ দুপুরে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছিলেন তাঁরা। বিকেলের দিকে কারখানার পঞ্চম তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে অন্য তলার থাকা শ্রমিকেরাও অসুস্থ হতে শুরু করেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিজা শারমিন বলেন, হাসপাতালে আসা বেশির ভাগ শ্রমিকের বমি বমি ভাব ও শ্বাসকষ্ট হচ্ছিল।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস সুজন বলেন, শ্রমিকেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় বিকেলে কারখানা ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের (টঙ্গী জোন) পরিদর্শক আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক

কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ, তিনটি কারখানায় ভাঙচুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক