হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে যাত্রা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনের হোমে ঢোকার আগ মুহূর্তে এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। তারপর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। 

স্টেশন মাস্টার আবুল হোসেন আরও জানান, ঢাকায় কোন ইঞ্জিন না থাকায় ময়মনসিংহ থেকে অন্য একটি ইঞ্জিন এসে লাইনচ্যুত ট্রেনটিকে ঢাকা নিয়ে যাবে। এতে লাইন ক্লিয়ার হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে জয়দেবপুর জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা চাপাই ট্রেন ও টঙ্গী স্টেশনে ঢাকা ছেড়ে আসা একতাসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। তিনি আশা করছেন বিকেল ৪টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। 

রেলওয়ে ঢাকা অঞ্চলের রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক জানান, আউটার সিগন্যালে ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে ট্রেনটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

দ্বিতীয় দফায় আরও ৭৩৯ শ্রমিক ছাঁটাই

গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানায় একযোগে ৭৩৯ কর্মী ছাঁটাই

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ