হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে গণস্বাস্থ্যের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গজারি গাছের সঙ্গে ধাক্কা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ রোববার উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় এ ঘটনা ঘটে।

টেংরা গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. ইকরাম হোসেন জানান, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এমবিবিএস ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে বাসে করে আসছিলেন।

উপজেলার বৃন্দাবন এলাকায় পৌঁছামাত্র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গজারিগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাসচালকের সহকারীর হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক শিক্ষার্থী আহত হন।

গণস্বাস্থ্য মেডিকেল কলেজের কমিউনিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল বাসার বলেন, একটি প্রোগ্রামে অংশ নিতে শিক্ষার্থীরা দুটি বাসে রওনা হন। পথিমধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে মিরাজ নামের এক শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। প্রোগ্রামটি বন্ধ করে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গাজীপুরের শ্রীপুর: সাড়ে ৪ বছরেও হয়নি সড়কের কাজ, দুর্ভোগ

কিশোরগঞ্জের ইটনায় সিমেন্টবোঝাই বাল্কহেডে ডাকাতি

শব্দদূষণ রোধে পদক্ষেপ: গাজীপুরে সরকারি যানে অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

গ্যাসের চাপ শূন্য, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা

ইউএফটিবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মো. মোক্তার আলী

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি খাতে পরিণত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

গাজীপুরের শ্রীপুর: সীমানাপ্রাচীরে জলাবদ্ধতা বিপাকে ১৮ রবিদাস পরিবার

‘ডিস্টার্ব করলে সকল থানার সামনে মিছিল করবো’ ফেসবুকে কমিশনার–এসপিকে ছাত্রলীগ নেতার হুমকি

নানা আয়োজনে ইউএফটিবির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত