হোম > সারা দেশ > গাজীপুর

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক, হাতবোমাসহ আটক ৩৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

অভিযানে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। ‎শুক্রবার ভোর ৪টার দিকে যৌথ বাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও হাজী মাজার বস্তিতে এই অভিযান চালায়।

অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ভোরে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭টি ইয়াবা, ২টি দেশীয় অস্ত্র ও ৩টি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিশৃঙ্খলা এড়াতে আমরা টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে। ‎পরে তাঁদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মামলা শেষে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানুষের কঙ্কাল

শ্রীপুরে আগুনে পুড়ল বসতবাড়ি-দোকানপাট

গাজীপুরে উদ্বোধনের আগেই সড়ক ধসের ঘটনায় ২ প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শ্রীপুরে কচুরিপনার ভেতর পড়ে ছিল নবজাতকের মরদেহ

শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

সাফারি পার্কে এল নতুন ৩টি সিংহ, সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে পার্ক

শ্রীপুরে স্থানীয়রা ৪২ বোতল মদ উদ্ধার করে দিলেও পুলিশ বলছে ২৫

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট, ভোগান্তি চরমে