হোম > সারা দেশ > গাজীপুর

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে গেছেন সহকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একই মালিকানাধীন দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ‎বুধবার (১৪ জানুয়ারি) সকালে টঙ্গীর মেঘনা রোড এলাকার এমট্রানেট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ’ ও ‘ব্রাভো অ্যাপারেলস লিমিটেড’ নামক কারখানা দুটিতে এই ঘটনা ঘটে। ‎

‎অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ‎

জানা যায়, বুধবার সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।‎

শ্রমিকেরা বলেন, সকালে কারখানায় কাজে যোগ দিয়ে হঠাৎ শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ‎

‎এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। ‎

‎টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা সুলতানা বলেন, ‘হাসপাতালে আসা বেশির ভাগ শ্রমিক বমি ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ‎

‎গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কেন এমন ঘটনা ঘটছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ডুয়েট ক্যাম্পাস ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন: সপ্তম দিনেও অনড় শিক্ষার্থীদের একাংশ

ডুয়েটে ষষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন

ডুয়েটে সংঘর্ষ: অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ডুয়েটের মূল ফটকে তালা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে ছাত্রদল-শিবির

ডাকাতির পর গাজীপুরের কসাইখানা থেকে উদ্ধার ৮ গরু

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

নতুন ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে সংঘর্ষ, ১০ শিক্ষার্থী আহত, পরিস্থিতি থমথমে

গাজীপুরে এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা