হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যা: আরও তিনজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে চুরির অভিযোগে হৃদয় (১৯) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ছয়জনে। এর আগে তিন নিরাপত্তাকর্মী ও এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল।

নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার হারিয়াক্রাউন গ্রামের মো. কাউসার (২৮), টাঙ্গাইলের মধুপুর উপজেলার শামিম আহমেদ (৩৪) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাশেদুল হাসান (৩৩)।

পুলিশ জানায়, কোনাবাড়ী থানার কাশিমপুর রোডের গ্রিনল্যান্ড গার্মেন্টসে গত ২৭ জুন রাত থেকে ২৮ জুন সকাল ১০টার মধ্যে হৃদয়কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হৃদয় কারখানাটির ডাইং সেকশনে অস্থায়ী ইলেকট্রিক মেকানিক হিসেবে কাজ করতেন।

ঘটনার পর ওই কারখানাসহ আশপাশের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। পুলিশ কারখানা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

নিহত ইলেকট্রিক মেকানিক হৃদয় (১৯) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় মা ও বোনের সঙ্গে থাকতেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে শনিবার কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া এক আসামি শফিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া শ্রমিক হাসান মাহমুদের সাত দিনের রিমান্ড শুনানির জন্য আদালত আগামী রোববার দিন ধার্য করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

শ্রীপুরে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট, বাজারে ব্যাপক চাহিদা

শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

পাওনা দাবিতে গাজীপুরে লিথি গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি

যাত্রীবেশে উঠে ছুরিকাঘাতে অটোরিকশাচালককে হত্যা

শ্রীপুরে মাদক কারবারিদের একঘরে করার হুঁশিয়ারি এলাকাবাসীর

জুলাই গণ-অভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য

যুবদল নেতার বাড়িতে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ

হাজি মাজার বস্তিতে পুলিশের অভিযান, হেরোইন ও অস্ত্রসহ গ্রেপ্তার ১৩

টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার, উদ্ধার হলো পিস্তলসদৃশ লাইটার