হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালার উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় ধান গবেষণাকে আরও যুগোপযোগী ও ফলপ্রসূ করতে হবে।’ কর্মশালায় দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে ধান গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হবে বলে আশা করেন তিনি।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসির চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

এ সময় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, সিজিআইএআরের স্কেলিং ফর ইমপ্যাক্ট প্রোগ্রামের ডাইরেক্টর ড. টিমোথি জে. ক্রুপনিক, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু

গুনতে গিয়ে কর্তৃপক্ষ জানল, কারাগার থেকে পালিয়েছেন নারী কয়েদি

শ্রীপুরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা-পুলিশ, শাস্তির দাবিতে ফুঁসছে স্থানীয়রা

এক রাতে কবরস্থানের ৮ মানবকঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানা শ্রমিককে গণপিটুনি

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বাধা, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ছত্রভঙ্গের পর গ্রেপ্তার ২০

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক