হোম > সারা দেশ > গাজীপুর

ধামাকার সিওওসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ানাবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এর আগে গত বৃহস্পতিবার টাকা পরিশোধ করেও পণ্য না পাওয়ায় টঙ্গীতে ধামাকার ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১১ জনের বিরুদ্ধে মামলা করেন টঙ্গীর মো. শামীম খান। তিনি পোশাক কারখানার যন্ত্রাংশের ব্যবসা করেন।

মামলায় বিবাদী করা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসিমউদ্দিন চিশতী (৫৭), চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী (৬০), সিওও সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা ডিএমডি দেবকর দে শুভ (৩২), নাজিম উদ্দিন আসিফ (২৮), এজিএম হেড অব অ্যাকাউন্টস সাফোয়ান আহমেদ (৪১), ডেপুটি ম্যানেজার আমিরুল হোসাইন (৪৬), আসিফ চিশতী (২৬), সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন (৩৫) ও উপব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫)।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষকের জামিন নামঞ্জুর

বিআরটি প্রকল্প বাতিল: আরেকবার ভোগান্তির শঙ্কা

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, মাদ্রাসায় হামলায় পাল্টা মামলা

গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

ভাড়া বাসায় মিলল ১২০ ইয়াবা, পুলিশ কনস্টেবলসহ আটক ৩

গাজীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে