হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে জুবায়েরপন্থীদের ৫ দিনের জোড় ইজতেমা শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

পাঁচ দিনের ‘জোড়’ ইজতেমায় আসা মুসল্লিরা । ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে আজ শুক্রবার সকাল থেকে নদের তীরের ইজতেমা মাঠের টিনশেড মসজিদে শুরু হয়েছে পাঁচ দিনের ‘জোড়’ ইজতেমা (ইজতেমার আগে প্রস্তুতিমূলক সমাবেশ)।

এতে অংশ নিয়েছেন রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে বিশেষ দোয়ার মাধ্যমে আগামী ৩ ডিসেম্বর শেষে হবে এই জোড়।

প্রথম পর্বে, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন মাওলানা জুবায়ের অনুসারীরা। ৪ দিন বিরতি দিয়ে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা পালন করবেন সাদ কান্ধলভীর অনুসারীরা।

এর মধ্যে এখন যাঁরা মাঠে ‘জোড়’ পালন করছেন, তাঁরা সবাই মাওলানা জুবায়ের অনুসারী।

তাবলিগ জামাতের মুরব্বিরা জানান, প্রতিবছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে তুরাগ তীরের ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে তাবলিগের সাথিরা পুরো বছরের তাদের কাজের বর্ণনা করেন এবং বড়দের পথপ্রদর্শন লাভের সুযোগ পান। এ জন্য পুরো বছর তাবলিগ জামাতের সাথিরা এই জোড়ের অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের হাজারো মুরব্বীগন একত্রিত হন।

মাওলানা জুবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, আজ থেকে পাঁচ দিনব্যাপী জোর ইজতেমা শুরু হয়েছে। ময়দানের মসজিদে দেশ ও দেশের বাইরের দাওয়াতে তাবলিগের মুরব্বিরা বয়ান করবেন।

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

‘ওই! একটাও সামনে আবি না, মাইরালামু'—যুবলীগের মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকি

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণ

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে রাতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা