হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে নানির সঙ্গে রোদ পোহানোর সময় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রোমান নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে বাসার পাশের রাস্তায় নানির সঙ্গে বসে রোদ পোহানোর সময় অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আঘাত পেয়ে শিশুটির মৃত্যু হয়।

আজ সকাল সাড়ে ৯টায় দিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টার লিচুবাগান সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রোমান জামালপুর সদর হোলাটিয়া এলাকার নাজির উদ্দিনের ছেলে। তার বাবা শ্রীপুর পৌরসভার লিচুবাগান এলাকার খলিল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

নিহত শিশুর নানি ছলি বেগম বলেন, ‘সকালে নাশতা খেয়ে নাতিকে নিয়ে রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলাম। নাতি পাশেই খেলছিল, এ সময় একটি অটোরিকশা এসে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথা ও ঘাড়ে আঘাত পায়। এরপর আমি ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে চালক পালিয়ে যায়। আমার সামনেই নাতি মারা গেল।’

শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রমিজ উদ্দিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমাকে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। এরপর আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম, মৃত্যুর পর স্বজনেরা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

টঙ্গীতে বহুতল ভবনে আগুন

টিকার কোনো ঘাটতি হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুপুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

শ্রীপুরে কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে শ্রমিকদের বিক্ষোভ

জয়দেবপুরে গাসিকের উচ্ছেদ অভিযান

৩ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ অধ্যক্ষ শাহেদা মারা গেছেন

রহস্যময় আগুনে পুড়ছে সংরক্ষিত বন, পাহাড়