হোম > সারা দেশ > গাজীপুর

চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রীর ভাই

শ্রীপুরে (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। 

তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলীর বড় ভাই। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। 

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় বলেন, আমি চারটি শর্তে নির্বাচন অংশ নেব। এরমধ্যে রয়েছে, আমার কোনো কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে আক্রমণ করবে না। শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন করব। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো এবং আমাদের প্রত্যেকে দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে, গত সংসদ নির্বাচনে যাদের সঙ্গে বিভাজন সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে কাঁদে কাদ মিলিয়ে চলব। 

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জর্জ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রমুখ।

স্ত্রীকে হত্যা, লাশ বস্তায় ভরে ভাগাড়ে ফেলার অপেক্ষা করছিলেন স্বামী

গাজীপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিরোধী দলকে কথা বলতে দিতে হবে: ড. মঈন খান

সওজের জমিতে নির্মিত বিএনপির সব অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৭ সাবেক বিডিআর সদস্য

জরাজীর্ণ ঘরে বৃদ্ধের নিঃশব্দ আর্তনাদ: জমি লিখে নিয়ে নির্যাতনের অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

আইন ভেঙে গাজীপুরে বনের ভেতরে গাসিকের ভাগাড়

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

পরীক্ষার্থী বহনকারী অটোরিকশাকে ডাম্প ট্রাকের ধাক্কা: শ্রীপুরে আহত ৫, তিনজন আশঙ্কাজনক