হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পলিথিনের কারখানায় অভিযান, সিলগালা ‎

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

পলিথিনের কারখানায় অভিযান। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।‎

‎আজ শনিবার (২১ জুন) দুপুরে টঙ্গীর তিলারগাতি এলাকায় ওই কারখানায় অভিযান চালান গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এসতেকার আহম্মদ।‎

‎জানা গেছে, কারখানাটির ভেতরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। তবে অভিযানের খবর আগে থেকেই জানতে পেরে কারখানার মালিক কারখানাটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটির ফটকে থাকা তালা ভাঙার নির্দেশ দেন। এ সময় কারখানার ভেতরে থাকা ৫০ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। ‎

‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এসতেকার আহম্মদ বলেন, অভিযানের খবর পেয়ে কারখানাটির মালিক কারখানা বন্ধ করে পালিয়ে যান। পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও কারখানাটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। ‎

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

‘ওই! একটাও সামনে আবি না, মাইরালামু'—যুবলীগের মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকি

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণ

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে রাতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

শ্রীপুর বাসস্ট্যান্ডে নারীর ওপর হামলা, মসজিদে আশ্রয় নিয়ে রক্ষা হয়নি