হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কারাগারে অসুস্থ হওয়ার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া কয়েদির নাম নজরুল ইসলাম (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। মা ও সন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দী ছিলেন তিনি। তাঁর কয়েদি নম্বর ছিল ৪৯৭৬/এ।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্ত্রী ও সন্তান হত্যা মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২১ সালের ২০ মার্চ তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি সেখানে বন্দী ছিলেন।

সুব্রত কুমার বালা বলেন, আজ সকালে কারাগারের ভেতর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারাগারে তাঁর আচরণে মানসিক সমস্যা লক্ষ করা যাচ্ছিল।

সিনিয়র জেল সুপার আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নজরুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

টঙ্গীতে পলিথিন কারখানায় জরিমানা, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন‎

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুশিক্ষার্থীকে পিষে মারল কাভার্ড ভ্যান

তল্লাশি চলাকালে হামলা, পুলিশ সদস্য আহত‎

মাদক সেবন ও কারবারে জড়িত দুজনকে কারাদণ্ড

শ্রীপুরে ইমামের মেয়েকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ, সাতজন গ্রেপ্তার

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

শ্রীপুরে ঝড়ে ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত, ভেঙে গেছে ৪০০ বসতবাড়ি

প্রেমিকার বিয়ের খবর শুনে যুবকের ‘আত্মহত্যা’

‎প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি