হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের সময় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের (ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ) একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ছবি: আজকের পত্রিকা

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আজ বুধবার সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে জয়দেবপুরগামী জয়দেবপুর কমিউটার -৩ ট্রেনটি স্টেশনে ঢোকার আগ মুহূর্তে এর ইঞ্জিন (লোকোমোটিভ ৬৫১৩) লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের ময়মনসিংহগামী একটি লাইন বন্ধ হয়ে যায়। কিন্তু ঢাকাগামী অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের পর বন্ধ হয়ে যাওয়া লাইনেও ট্রেন চলাচল শুরু হবে।

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণ

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে রাতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

শ্রীপুর বাসস্ট্যান্ডে নারীর ওপর হামলা, মসজিদে আশ্রয় নিয়ে রক্ষা হয়নি

শ্রীপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবককে পুলিশে দিল জনতা

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

পানিবন্দী পাঁচ হাজার পরিবার, চরম দুর্ভোগ

অনলাইনে পাখি বিক্রির অভিযোগে ২ জন গ্রেপ্তার, ১৬ ময়না-টিয়া অবমুক্ত