হোম > সারা দেশ > গাজীপুর

শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর বাস টার্মিনালে এই মানববন্ধন করা হয়। 

এ সময় বক্তারা বলেন, ‘নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু দীর্ঘ ২২ বছর ধরে শ্রমিক ইউনিয়নের কোনো নির্বাচন হয় না। ফলে সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।’ 

তাঁরা আরও বলেন, ‘আমরা মালিক-শ্রমিকেরা আশা করেছিলাম, একটি প্রতিযোগিতামূলক সুষ্ঠু ও সুন্দর ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে শাসন-শোষণ করছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই, একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচনে যে বিজয়ী হবে তাঁকেই আমরা মেনে নেব।’ 

মানববন্ধনে বক্তব্য দেন পরিবহন শ্রমিক সাজু আহমেদ, বাস মালিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক মেছের আলী, আলম হোসেন, খায়রুল ইসলাম বাবু, সাধারণ শ্রমিক কামাল হোসেন, লিটন হোসেন, আদম আলী, বাসচালক দেলোয়ার হোসেন ও সেলিম হোসেন।

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে