হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় মালিক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী এলাকার সাহেরা মার্কেটে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় করা মামলায় পলাতক গুদামমালিককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। আজ সোমবার রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে র‍্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোলায়মান (৪৮)। তিনি নোয়াখালী জেলার চাটখিল থানার মানিকপুর গ্রামের মৃত মাহমুদুল্লাহর ছেলে।

‎রাতে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহার মার্কেটে সোলায়মানের মালিকানাধীন ‘ফেমাস ক্যামিকেল’ নামের রাসায়নিক গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ, নূরুল হুদা, পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবুসহ চারজন অগ্নিদগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়।‎

‎এ ঘটনার সাত দিন পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে থানায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। তবে ঘটনার পর থেকে গুদামমালিক পলাতক ছিলেন।

‎‎টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় গুদামটির মালিককে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে। ‎

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক