হোম > সারা দেশ > গাজীপুর

জয়ের দিকে এগোচ্ছেন জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 

গাজীপুর সিটি করপোরেশন ভোটে ৪৫০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। বৃহস্পতিবার রাত ১২ টার পর নির্বাচনী কেন্দ্র থেকে আসা বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৪০টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ২ লাখ ১০ হাজার ৯৭৯ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ২ লাখ ২৭ হাজার ৫৫২ ভোট পেয়েছেন। 

এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে ১৬৫৭৩ ভোটে এগিয়ে আছেন। 

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি। 

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

বিআরটি প্রকল্প বাতিল: আরেকবার ভোগান্তির শঙ্কা

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, মাদ্রাসায় হামলায় পাল্টা মামলা

গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

ভাড়া বাসায় মিলল ১২০ ইয়াবা, পুলিশ কনস্টেবলসহ আটক ৩

গাজীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুরে হ্যাচারির বর্জ্যবাহী লরির চাপায় বিএনপি নেতা নিহত

গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট

বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: মধ্যরাতে সংবাদ সম্মেলনে রুমি