হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় প্রাচীন বটগাছে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাই দুয়ার গ্রামে প্রায় ‘৩০০ বছরের’ পুরোনো ঐতিহ্যবাহী একটি বটগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে গাছটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে গ্রামের প্রাচীন বটগাছটিতে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। একপর্যায়ে আগুন গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, প্রায় ৩০০ বছরের পুরোনো বটগাছটি এলাকাবাসীর কাছে ঐতিহ্য ও স্মৃতির প্রতীক হয়েছে পরিচিত। কীভাবে গাছটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। প্রাচীন এই গাছটির ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নেভায়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কীভাবে এর সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সমসের আলীর ছেলে হাসে আলী ওই জমি ও বটগাছটির মালিক।

এদিকে প্রাচীন এই বটগাছে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে থাকলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

‘বাঁচাও বাঁচাও’ চিৎকারেও কেউ এগিয়ে আসেনি, বিদ্যুতের তার ছিঁড়ে আহত মোটর মেকানিক

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন: রুহুল কবির রিজভী

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে এপেক্স ফুটওয়্যার কারখানা ছুটি

গাজীপুরে আজও ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি মোতায়েন, কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা

বড় মাছের আশায় ১০ হাজার টাকার টিকিট, শ্রীপুরে শিকারিদের উৎসব

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

গাজীপুরে শিশু ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা