হোম > সারা দেশ > গাইবান্ধা

বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ৪

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে ‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন লাবু মিয়া, নিরব মিয়া, স্বাধীন ব্যাপারী ও বিপ্লব ওরফে ডিপজল। তাদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

স্থানীয়রা ও ‎ভুক্তভোগী কিশোরী জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফোনে কথা বলার জন্য ওই কিশোরী ঘর থেকে বের হয়। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে চারজন তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ীর কালীবাড়ী হাট: ক্রেতাশূন্য চামড়ার মোকাম

সরকারি কর্মকর্তা পরিচয়ে ভাতা দেওয়ার আশ্বাসে অর্থ হাতিয়ে নেন তাঁরা

অচেতন অবস্থায় উদ্ধার করা সেই দুই অজ্ঞাত ব্যক্তি হাসপাতাল থেকে নিখোঁজ

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হাসপাতালে মৃত্যুশয্যায় দুই ব্যক্তি, পরিচয় মিলছে না

নিখোঁজের ১৫ দিন পর সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

ক্রেতা নেই, সড়কেই চামড়া ফেলে গেছেন অনেকে

পলাশবাড়ীতে বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২