হোম > সারা দেশ > গাইবান্ধা

জব্দ করা ২১ হাজার সিএফটি বালু লুটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

গ্রেপ্তার মো. নুরনবী মিয়া। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদ থেকে অবৈধভাবে উত্তোলন করে জব্দ করা প্রায় ২১ হাজার সিএফটি বালু লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার ২ নম্বর আসামি মো. নুরনবী মিয়া ওরফে নয়নকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। তিনি জানান, এর আগে রোববার রাতে দুজনকে আসামি করে এ মামলা দায়ের করেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। অজ্ঞাত আসামি করা হয়েছে আট-দশজনকে। গ্রেপ্তার নুরনবী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ‘উপজেলা প্রশাসন জব্দ করা বালু আমার জিম্মায় রেখেছিল। নিলাম দিতে ঘটনাস্থলে গিয়ে দেখি বালু লুট করা হয়েছে। পরে নিলাম স্থগিত করেন নিলাম কমিটির সদস্যগণ। এরপর ঘটনাস্থল থেকে চলে আসার পর আবারও বালু লুটে নিয়ে যাওয়া শুরু করে পূর্বের চক্রটি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানামাত্র অভিযান পরিচালনা করি। এ সময় বালু বহনকারী গাড়ি ও চালককে আটক করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ মামলা দায়ের করেছি আমি।’

জানা যায়, বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া (কন্নাবাড়ি চরঘাট) এলাকায় ঘাঘট নদ থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৪ মার্চ সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করেন। পরে এসব বালু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের জিম্মায় রাখা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।

তবে অভিযোগ রয়েছে, জব্দ করা বালুর বড় অংশ রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যমে সরিয়ে নেয় একটি প্রভাবশালী চক্র। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, রোববার দুপুরে জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য উপজেলা প্রশাসনের প্রতিনিধিদল ঘটনাস্থলে গেলে দেখা যায়, অধিকাংশ বালু আগেই উধাও হয়ে গেছে। ফলে নিলাম কার্যক্রম স্থগিত করা হয়।

জব্দ ২১ হাজার সিএফটি বালুর অধিকাংশই উধাও

চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

জব্দ ২১ হাজার সিএফটি বালুর অধিকাংশই উধাও, ফেরত গেল নিলাম কমিটি

জমি নিয়ে বিরোধে রাস্তায় বাঁশের বেড়া, ৩০টি পরিবার অবরুদ্ধ

গাইবান্ধায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

চরাঞ্চলে সেচ ও নৌ চলাচলে গতি আনতে তেল বিক্রয়কেন্দ্র চালু

পলাশবাড়ীতে পেট্রল নিতে গিয়ে ভিড়ে বাইকে ঘষা, ছুরিকাঘাতে আহত ৩

জ্বালানি সংকটে বাড়ছে গাইবান্ধার চরাঞ্চলের কৃষকদের ভোগান্তি

গাইবান্ধার ফুলছড়ি: ব্রহ্মপুত্রে বিলীনের পথে ফসলি জমি, টার্মিনাল