হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

নিহত হাসান আলী প্রধান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) আহ্বায়ক হাসান আলী প্রধান (২৬)। এ ঘটনায় আরও একজন যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) দিনগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পৌর শহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে রাইগ্রাম এলাকা থেকে অটোরিকশায় শহরের দিকে যাচ্ছিলেন হাসান আলী প্রধান ও মারুফ প্রধান (১৮)। রাইগ্রাম মোড়ে অটোরিকশাটি ঘোরানোর সময় ঢাকা থেকে রংপুরগামী একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে হাসান আলী প্রধান ও অটোরিকশা চালক সিদ্দিক আলী (৩৫) মারা যান। আহত মারুফ প্রধানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, দুর্ঘটনার পর আহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন করছেন ২১ মুসল্লি

মোটরসাইকেলে ফিরছিলেন গ্রামের বাড়ি, ট্রাকচাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত জজ

জামায়াত নেতার ডাকা খেয়াঘাট দখলে নিলেন বিএনপির আহ্বায়ক

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৫ মৃত্যু: যথাসময়ে নেই সহযোগিতা, মৃত্যুতে সহানুভূতির ঢল

গাইবান্ধায় ভাতিজার হাতে ফুফু খুন

ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি

অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করল শিক্ষার্থীরা, উদ্ধার করলেন ইউএনও

ফুলছড়ি হাটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮টি দোকান

কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু: চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি ছিল কি না খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল

গাইবান্ধায় ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা আটক