হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম

গাইবান্ধা প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন যুবদল কর্মী কাঁকন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে কাঁকন (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কাঁকন বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী।

জানা গেছে, গতকাল রাতের দিকে কাঁকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর আকস্মিক হামলা চালায়। এতে কাঁকনের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পা ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া বলেন, ‘হঠাৎ করে অপরিচিত কয়েকজন এসে কাঁকনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।’

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আহত কাঁকন আমাদের উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ কর্মী। তাকে লক্ষ্য করে রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে এ হামলা করা হয়েছে। আমরা এই বর্বর হামলার কঠোর প্রতিবাদ জানাই।’

আজ সোমবার সকালে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, আহত ব্যক্তির পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর সংযোগ সড়কে ধস, জনমনে উদ্বেগ

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু