হোম > সারা দেশ > গাইবান্ধা

মোটরসাইকেলে ফিরছিলেন গ্রামের বাড়ি, ট্রাকচাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত জজ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

এম এ আউয়াল সরকার (৫৫)। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা দায়রা জজ এম এ আউয়াল সরকার (৫৫)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম (গাজীর মোড়) গ্রামের মৃত সৈয়দ আলী ব্যাপারীর ছেলে।

আজ সোমবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বামনডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

তিনি বলেন, ‘গতকাল রোববার রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।’

স্থানীয়রা জানান, এম এ আউয়াল সরকার মোটরসাইকেলের পেছনে বসে গাইবান্ধা শহর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। তবে মোটরসাইকেল ও চালক অক্ষত।

মোটরসাইকেলচালক মো. আসাদুল ইসলাম (৫০) বলেন, ‘সামনে থেকে একটা ট্রাক আসতেছিল। আমরা সাইড নিই। মোটরসাইকেল স্লো ছিল। শেষে ব্রেক করি। পরে একটা ধাক্কা অনুভব করি। এরপর উনি একপাশে পড়ে যান, আমি একপাশে পড়ে যাই। উঠে দেখি দুই-চারজন এসেছে এবং স্যার অসুস্থ। বাড়িতে ফোন দিই, কেউ ধরে না। পরে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে আসি। এরপর স্যারের ছেলেকে এবং ভাবিকে বলি। তাঁরা আমাকে নিয়ে আবারও ঘটনাস্থলে যায়। এসে দেখি স্যার আর নাই!’

পরিবার সূত্র জানায়, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে আউয়াল সরকারের সংসার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে চাকরি শুরু করেন। পেশাজীবনে রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীকালে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এর পর থেকে তিনি গাইবান্ধার আদালতে মাঝেমধ্যে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন বলে জানান তাঁর সহকর্মীরা।

জামায়াত নেতার ডাকা খেয়াঘাট দখলে নিলেন বিএনপির আহ্বায়ক

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৫ মৃত্যু: যথাসময়ে নেই সহযোগিতা, মৃত্যুতে সহানুভূতির ঢল

গাইবান্ধায় ভাতিজার হাতে ফুফু খুন

ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি

অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করল শিক্ষার্থীরা, উদ্ধার করলেন ইউএনও

ফুলছড়ি হাটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮টি দোকান

কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু: চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি ছিল কি না খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল

গাইবান্ধায় ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা আটক

গাইবান্ধায় পিকআপ ভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

কালবৈশাখীর তাণ্ডবে গাইবান্ধায় বিধ্বস্ত বাড়ি-ঘর, বিদ্যুৎহীন লক্ষাধিক পরিবার