হোম > সারা দেশ > গাইবান্ধা

নিখোঁজের ১৫ দিন পর সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রয়াত হাফিজার রহমান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার ১৫ দিন পরে সাবেক ইউপি সদস্য মো. হাফিজার রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাফিজার রহমান ব্যাপারী উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

আজ রোববার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘এর আগে গত শনিবার ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে তাঁর লাশের সন্ধান মেলে। সেখানে তিনি রেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।’

ইউপি চেয়ারম্যান আরও জানান, গত ১৫ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলেও জানান চেয়ারম্যান।

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

ক্রেতা নেই, সড়কেই চামড়া ফেলে গেছেন অনেকে

পলাশবাড়ীতে বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন করছেন ২১ মুসল্লি

মোটরসাইকেলে ফিরছিলেন গ্রামের বাড়ি, ট্রাকচাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত জজ

জামায়াত নেতার ডাকা খেয়াঘাট দখলে নিলেন বিএনপির আহ্বায়ক

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৫ মৃত্যু: যথাসময়ে নেই সহযোগিতা, মৃত্যুতে সহানুভূতির ঢল

গাইবান্ধায় ভাতিজার হাতে ফুফু খুন

ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি

অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করল শিক্ষার্থীরা, উদ্ধার করলেন ইউএনও