হোম > সারা দেশ > গাইবান্ধা

সম্পত্তি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

গাইবান্ধা প্রতিনিধি

নিজের বাবার কবরস্থানে উঠে বেড়া ভাঙছেন শাহ আলম মিয়া শালু। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা সদর উপজেলার পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ায় রাগে বাবার কবর ভাঙচুর করেছেন শাহ আলম মিয়া শালু নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

শাহ আলম মিয়া শালু একই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার পঞ্চম ছেলে।

জানা গেছে, মৃত্যুর আগে আব্দুল মান্নান মিয়া চার বিঘা সম্পত্তি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার অভিযোগ তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু গতকাল বেলা দেড়টার দিকে বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। ইকবাল মিয়ার জমিতে কবরস্থানটি ছিল। শাহ আলম মিয়া শালু জমি কম পেয়েছেন অভিযোগ তুলে এই জায়গা নিজের বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি দেন তিনি। তবে ছেলে হয়ে বাবার কবর ভাঙচুর করায় এলাকার লোকজন তাঁকে ধিক্কার জানাচ্ছেন।

এই ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই ছেলের শাস্তি দাবি করছি।’

অভিযোগের ব্যাপারে জানতে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

কিস্তির টাকা না পেয়ে নারী গ্রাহকের মাথা ফাটালেন কর্মী

তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প: ঠিকাদার লাপাত্তা, এক বছর ধরে কাজ বন্ধ

অবহেলায় আটকে আছে ৯ কোটি টাকার প্রকল্প, দুর্যোগের আশ্রয়কেন্দ্র এখন দুর্ভোগে

কোটি টাকা নিয়ে উধাও ‘তিশা’, দিশেহারা গ্রাহক

কোটি টাকা নিয়ে উধাও এনজিও, দিশেহারা শতাধিক গ্রাহক

সুন্দরগঞ্জে তিন মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টানা বৃষ্টিতে গাইবান্ধায় পানিতে ডুবছে বোরো ধান, শ্রমিকসংকটে বিপাকে কৃষক

গোবিন্দগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গাইবান্ধায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ