হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে স্বামী আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

াইবান্ধার গোবিন্দগঞ্জে রজিবা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণপাড়া) এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গৃহবধূর রজিবার স্বামী সুজা মিয়া তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সেই সঙ্গে এলাকাবাসীর অভিযোগের ওপর ভিত্তি করে গৃহবধূর স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের বাধা

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত