হোম > সারা দেশ > গাইবান্ধা

ব্যালটের মাধ্যমেই লড়াই চালিয়ে যাব: জাপা মহাসচিব

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি

জনসভায় বক্তব্য দেন শামীম হায়দার পাটোয়ারী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার বা নির্বাচন কমিশনের সমর্থন না পাওয়া সত্ত্বেও জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। গতকাল রোববার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়ায় উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গণমাধ্যমের একটি অংশ সহমর্মী হলেও নানা চাপে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এমন প্রতিকূল অবস্থায় সাধারণ মানুষই দলের প্রধান শক্তি হিসেবে পাশে আছে।’

জাপা মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিকে নানা অপবাদ দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসাসহ দেশছাড়া করার চেষ্টা হয়েছে। এমনকি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এই পরিস্থিতিতে দেশ রক্ষার গুরুদায়িত্ব জাতীয় পার্টির কাঁধেই এসে পড়েছে।’

ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহিন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আবুল কালাম সরকার, কঞ্চিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিরু মিয়া, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ।

উল্লেখ, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা: টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানির নিচে

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি