হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আছাদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছাদুল ইসলাম জেলার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের মৃত আলতাফ হোসেন মণ্ডলের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন তিনজন। বাদিয়াখালীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ আরোহীরা ছিটকে পড়েন। তাতে মোটরসাইকেলচালক আছাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে স্থানীয়রা গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে।

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের বাধা

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত