হোম > সারা দেশ > গাইবান্ধা

সরকারি খাল দখল করে স্থাপনায় ৩ গ্রাম জলাবদ্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের তিন মাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর, মধুপুর ও ইসলামপুর গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের তিন মাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন কাজী ইমন, সোহাগ মিয়া, সাইফুল আলম সরকার ও নজরুল ইসলামসহ অনেকে।

পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের তিন মাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হয়ে তিনটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় তাদের এ দুর্ভোগ বলে উল্লেখ করেন বক্তারা।

এদিকে অবরোধের কারণে পলাশবাড়ী-গাইবান্ধা জেলা শহরের আঞ্চলিক সড়কের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

সাদুল্লাপুরে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের