হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম বাবলু মিয়া (৫৫)। তিনি করিয়াটা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। তাঁকে খুনের অভিযোগ ওঠা ভাতিজার নাম মতিয়ার রহমান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোরিয়াটা গ্রামের বাসিন্দা মতিয়ার ও তাঁর চাচা বাবলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে জমি নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। পরে রাতে এ নিয়ে দুজনের মারামারি হয়। একপর্যায়ে মতিয়ার রহমান তাঁর হাতে থাকা ছুরি দিয়ে বাবলু মিয়াকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবলু মিয়া নিহত হন। 

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাবলু মিয়ার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।’

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের বাধা

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত